কড়াইল বস্তিতে যুবক খুনে গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

রাজধানীর কড়াইল বস্তিতে সংঘর্ষে যুবক নিহতের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। আজ বুধবার ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের খুদে বার্তায় জানানো হয়েছে।

ডিএমপি জানিয়েছে, আল আমীন হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

গত বুধবার রাতে বনানীর কড়াইল বস্তিতে আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় আল আমীনকে (৩০) কুপিয়ে হত্যা করা হয়। তাঁকে বাঁচাতে এগিয়ে এলে হামলায় তিন নারীসহ ছয়জন আহত হন। এ সময় বস্তির নুরানি জামে মসজিদের ভেতরে কোপানো হয় আল আমীনের ভাই জুয়েলকে। পরে জুয়েল বাদী হয়ে হামলাকারী নুরু আলম নুরসহ ২২ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

আরও পড়ুন