গুলিস্তানে মার্কেটের নির্মাণকাজের রড পড়ে ৫ পথচারী আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলিস্তান হল মার্কেটের ওপরের একটি অংশের নির্মাণকাজ চলা অবস্থায় রড পড়ে পাঁচ পথচারী আহত হয়েছেন। সোমবার রাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত পথচারীরা হলেন মো. শাহাবুদ্দিন (৩০), জাকির হোসেন (৩৫,) মো. সবুজ মিয়া (৪০), জাহাঙ্গীর হোসেন (৩৪) ও রেজাউল করিম (৩৩)।
পুলিশ বলছে, মার্কেটটির ১০ তলায় রড ওঠানোর সময় রশি খুলে পাঁচ পথচারী আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল হাসান খান বলেন, আহত ব্যক্তিদের মধ্যে শাহাবুদ্দিন ও জাকিরের অবস্থা গুরুতর। তবে অন্যরা সামান্য আহত হয়েছেন।
আহত রেজাউল করিম বলেন, ‘হল মার্কেটের নিচ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ ওপর থেকে রড পড়ে। এতে আমরা কয়েকজন আহত হই।’