রবিনকে খুঁজে পাচ্ছেন না তাঁর ভাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবিন হোসেন
ছবি: সংগৃহীত

রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনের একটি দোকানে কাজ করতেন মো. রবিন হোসেন (১৮)। বিস্ফোরণের পর থেকে তাঁকে খুঁজে পাচ্ছেন না তাঁর ভাই। তাঁর মুঠোফোনটিও বন্ধ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে রবিনের ভাইয়ের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের।

রবিনের ভাই মো. শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, ‘বিস্ফোরণের পর থেকে রবিনের মোবাইল বন্ধ। হাসপাতালের মর্গে খুঁজলাম, নাই। বিস্ফোরণে আহতদের যেখানে চিকিৎসা দিচ্ছে, সেখানে খুঁজলাম, সেখানেও নেই। কোথাও খুঁজে পাচ্ছি না।

আরও পড়ুন

যেখানে বিস্ফোরণ হয়েছে, এখন সেখানে আবার যাব ওকে খোঁজার জন্য।’
রবিন হোসেনের গ্রামের বাড়ি শরীয়তপুরের গোসাইরহাটে। ঢাকার যাত্রাবাড়ীর মুরাদপুর হাইস্কুল এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি।

রবিনের সন্ধানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর ভাই শাহাদাত হোসেন
ছবি: প্রদীপ সরকার

আজ মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে পাশাপাশি দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। একটি ভবন সাততলা এবং আরেকটি ভবন পাঁচতলা। এর মধ্যে সাততলা ভবনের বেজমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা এবং পাশের পাঁচতলা ভবনটির নিচতলা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই ভবনের দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত ব্র্যাক ব্যাংকের কার্যালয়।

আরও পড়ুন
আরও পড়ুন