ওয়ারীতে ছয় তলা ভবনের দোতলায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অগ্নিকাণ্ড
প্রতীকী ছবি

রাজধানীর ওয়ারীর পুলিশ ফাঁড়ির সামনে একটি ছয় তলা ভবনের দোতলায় মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট কাজ শুরু করেছে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে এ আগুন লাগার খবর পায় তারা। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসে প্রথম ইউনিটটি সেখানে পৌঁছায় রাত ২টার দিকে। এই ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।