ইন্টারকন্টিনেন্টাল মোড়ে প্রকৌশল শিক্ষার্থীরা, পুলিশের সাউন্ড গ্রেনেড

ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের অবস্থান

তিন দফা দাবিতে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করলে শাহবাগে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়লে শিক্ষার্থীরা পিছু হটে যায়। পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান নেয়, এতে শাহবাগ ও আশপাশের সড়ক বন্ধ হয়ে যায়।