‘জাইগো’ অ্যাপে কমবে ৫০-৮০% যাতায়াত খরচ
ঢাকায় প্রায় একই সময়ে, একই গন্তব্যে অনেকেই চলাচল করেন। কিন্তু দেখা যায়, একক যাত্রী একটি শেয়ারিংয়ের ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা বা রিকশা নেন। ফলে বাকি আসন ফাঁকাই থাকে। আর ভাড়ার একক বোঝা তো আছেই। এই সমস্যার একটি ‘স্মার্ট’ সমাধান নিয়ে এসেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী জোবায়ের খান, মুস্তাকিম মোরসেদ ও আবুল বাসার। তাঁরা ‘জাইগো’ (JyGo) নামের একটি ‘ভেহিকেল-পুলিং’ অ্যাপ বানিয়েছেন।