রাজধানীর সবুজবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

লাশপ্রতীকী ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সবুজবাগের মায়াকানন এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আরেক শ্রমিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তবে নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায়নি।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে একটি নির্মাণাধীন ১০তলা ভবনের বাইরের দিকে কাজ করার সময় মাচা ভেঙে তিন শ্রমিক নিচে পড়ে যান। আহত অবস্থায় স্থানীয় লোকজন তিনজনকে উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে গেলে সেখানে দুই শ্রমিক মারা যান। গুরুতর আহত আরেক ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) রবীন্দ্রনাথ সরকার এই তথ্য নিশ্চিত করেন।তিনি আরও বলেন, আহত ও নিহত ব্যক্তিদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।