রাজধানীর যেসব এলাকায় কাল ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃহস্পতিবার বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত রাজধানীর কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে
ফাইল ছবি

রাজধানী ঢাকার বেশ কিছু এলাকায় আগামীকাল বৃহস্পতিবার ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ঢাকা ও আশপাশের জেলায় গ্যাস সরবরাহকারী সংস্থা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে, সেগুলো হলো শ্যামলী, আদাবর, শেখেরটেক, মোহাম্মদীয়া হাউজিং সোসাইটি, জাপান গার্ডেন সিটি, ধানমন্ডি সাত মসজিদ রোডের পশ্চিম পাশ, হাজারীবাগ ও রায়েরবাজার।

তিতাস গ্যাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। একই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে।

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।