পুরান ঢাকায় ব্যাংকে অগ্নিকাণ্ড

পুরান ঢাকার ধোলাইখালে একটি ভবনের দ্বিতীয় তলায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কার্যালয়ে আগুন লেগেছে।ছবি: ফায়ার সার্ভিসের কাছ থেকে পাওয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পুরান ঢাকার ধোলাইখালে বেসরকারি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আগুন লেগেছে। আজ শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

পুরান ঢাকার ধোলাইখালে একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।
ছবি: ফায়ার সার্ভিসের কাছ থেকে পাওয়া

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা লিমা খানম বলেন, প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরও তিনটি ইউনিট সেখানে গেছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তর এক খুদে বার্তায় জানিয়েছে, ধোলাইখাল এলাকার চারতলা একটি ভবনের দ্বিতীয় তলায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শাখা। সেখানে আগুন লেগেছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে, প্রাথমিকভাবে তা জানা যায়নি।