নিউ ইস্কাটনে ককটেল বিস্ফোরণে আহত ১

দুটি ককটেলের একটি ফেটেছে, আরেকটি ঘিরে দাঁড়িয়ে আছে উৎসুক জনতাছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় ককটেল বিস্ফোরণে একজন আহত হয়েছেন। আজ সোমবার রাত পৌনে ১০টার দিকে নিউ ইস্কাটন সড়কে শান্তিকুঞ্জ গলির মুখে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কে বা কারা ফ্লাইওভারের ওপর থেকে দুটি ককটেল ফেলে। একটি ককটেল বিস্ফোরিত হয়। আরেকটি অবিস্ফোরিত অবস্থায় রাস্তায় পড়ে ছিল। পরে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল এসে সেটি নিষ্ক্রিয় করে।

ককটেল বিস্ফোরণে শান্তিকুঞ্জের একটি ভবনের দারোয়ান মো. জাকির হোসেন (৫৫) আহত হন। তিনি মগবাজারের ইনসাফ বারাকাহ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশনস) আবদুস কুদ্দুস প্রথম আলোকে বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।