রাজধানীর যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরবরাহ পাইপলাইনের জরুরি সংস্কারকাজের জন্য আগামীকাল শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত শনিরআখড়া, বরইতলা, ছাপরা মসজিদ, দনিয়া, জুরাইন, দোলাইরপাড় ও কদমতলী এলাকার সব শ্রেণির গ্রাহকদের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় আশপাশের এলাকায়ও গ্যাসের চাপ অল্প থাকতে পারে।