মোহাম্মদপুর, ধানমন্ডি, শেরেবাংলা, তেজগাঁও থেকে ২৬ ছিনতাইকারী গ্রেপ্তার: র্যাব
রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, শেরেবাংলা নগর, তেজগাঁও এবং তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় গতকাল বুধবার রাতে ২৬ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তাঁদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত ১৩টি চাকু, ১২টি ক্ষুর ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আবু সিদ্দিক (৫০), দেওয়ান কোরবান (২৫), মো. রাজা (২০), রাকিব ইসলাম (২০), রাব্বি হাসান (২১), ইমরান পাটোয়ারি (২৩), মো. রাব্বি (২০), মো. সাকিব (১৮), মো. শরিফ (২৩), দীন ইসলাম (১৯), সজিব মিয়া, মো. বাবু ওরফে টেংরা বাবু (২৪), মো. মিরাজ (২০), মো. ফয়েজ (২০), মো. মুসা (২০), মো. শাকিল (২০), আবদুল কাদির (২২), মো. শাহিন (৩০), রুবেল হোসেন (৩২), মো. শামসের (২১), মো. রনি (৩৫), মো. আকাশ (২৫), হৃদয় ওরফে বেচু (২৮), হোসাইন জমাদ্দার (২৯), মো. জাহিদ (২৪) ও আশরাফুল (২০)।
আজ বৃহস্পতিবার র্যাব-২–এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ছিনতাইকারীরা বলেছেন, তাঁরা দিনের বেলায় আত্মগোপনে থেকে রাতের বেলায় ছিনতাই করতেন। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাই ও মাদকসংক্রান্ত মামলা রয়েছে এবং এসব মামলায় তাঁরা কারাভোগও করেন। আইনানুগ ব্যবস্থা নিতে গ্রেপ্তার ছিনতাইকারীদের রাজধানীর সংশ্লিষ্ট বিভিন্ন থানায় হস্তান্তর করা হয়েছে।