মালিবাগে ভবন নির্মাণের সময় মাটি ধসে শ্রমিক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মালিবাগে বহুতল ভবনের নির্মাণকাজের সময় মাটি ধসে রোববার এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর নাম নূর নবী।
ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া।
খিলগাঁও ফায়ার স্টেশনের জিয়াউল হক জানান, মালিবাগে ভবন নির্মাণের কাজ করার সময় মাটি ধসে ক্রেনসহ কয়েকজন নিচে পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় একজন শ্রমিককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নূর নবীর গ্রামের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডে।