আজ রোদ উঠতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি

আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এমন তথ্য জানিয়েছে। আর মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে অধিদপ্তর উল্লেখ করেছে।

আজ শনিবার বেলা পৌনে একটার দিকে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক প্রথম আলোকে বলেন, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট ও সিলেটে আজ কুয়াশা ছিল না। সকালে ময়মনসিংহে কুয়াশা পড়লেও তা কেটে গেছে। উত্তর–পূর্ব এবং দক্ষিণ–পশ্চিম অঞ্চল থেকে কুয়াশা ধীরে ধীরে কেটে যাচ্ছে, যে কারণে দুইটার দিকে ঢাকাসহ আশপাশের এলাকায় রোদ ওঠার সম্ভাবনা রয়েছে।

এর আগে আজ সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আকাশ আংশিক মেঘলা হতে পারে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মাঝারি থেকে ঘন কুয়াশা হতে পারে।

আরও পড়ুন

অন্যদিকে পূর্বাবাসে বলা হয়, সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে যাওয়ার কারণে সারা দেশে মাঝারি থেকে তীব্র শীতের অনুভূতি থাকতে পারে। শৈত্যপ্রবাহের বিষয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সাতক্ষীরা, বরিশাল জেলাসহ রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকায় প্রশমিত হতে পারে।