মাতুয়াইলে ইটপাটকেল ছোড়াছুড়ি, বিএনপির মিছিল থেকে আটক ৩২
রাজধানীর মাতুয়াইলের মিন্টু চত্বর এলাকায় আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে বিএনপির নেতা-কর্মীরা মিছিল বের করেন। পরে পুলিশের সঙ্গে তাঁদের ইটপাটকেল ছোড়াছুড়ির ঘটনা ঘটে। পুলিশ বলছে, সেখান থেকে ৩২ জনকে আটক করা হয়েছে।
পুলিশের একটি সূত্র বলেছে, সেখানে দুটি বাস ভাঙচুর করা হয়েছে।
পুলিশের ডেমরা অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মধুসূদন দাস প্রথম আলোকে বলেন, ওই মিছিল থেকে বিএনপির নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।