ঢাকার কয়েকটি এলাকায় ৭ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার কয়েকটি এলাকায় আজ মঙ্গলবার বেলা একটা থেকে রাত আটটা পর্যন্ত মোট সাত ঘণ্টা গ্যাসের স্বল্প চাপ থাকবে। তিতাস গ্যাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর মিরপুর-১৪ নম্বর এলাকায় প্রিন্স বাজার–সংলগ্ন সড়কে নবনির্মিত পাইপলাইনের ‘টাই-ইন’ কার্যক্রমের জন্য গ্যাসের চাপ কম থাকবে। শতাব্দী সিএনজি আর এমবিএম পোশাক কারখানাতেও গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
ঢাকা ক্যান্টনমেন্ট, মহাখালী ডিওএইচএস, শাহীনবাগ, আরজতপাড়া, নাখালপাড়া ও তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্প চাপ থাকবে।