দুই দিনব্যাপী ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ার’ আজ শুরু

বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আজ শুক্রবার (১৬ অক্টোবর) থেকে দ্বিতীয়বারের মতো শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ার ২০২৬’। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ফেয়ারটি সবার জন্য উন্মুক্তছবি: প্রথম আলো

আধুনিক শিক্ষাব্যবস্থা, গবেষণার সুযোগ ও উন্নত ক্যারিয়ার গঠনের সম্ভাবনা বিবেচনায় বিদেশে উচ্চশিক্ষার প্রতি আগ্রহ বাড়ছে বাংলাদেশের শিক্ষার্থীদের। এই স্বপ্ন পূরণে প্রয়োজন সঠিক পরিকল্পনা, যথাযথ প্রস্তুতি ও নির্ভরযোগ্য তথ্য।

প্রথম আলো ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ উদ্যোগে তাঁদের জন্য রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আজ শুক্রবার (১৬ অক্টোবর) থেকে দ্বিতীয়বারের মতো শুরু হচ্ছে ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ার ২০২৬’। ব্যাংকিং পার্টনার হিসেবে রয়েছে ইস্টার্ন ব্যাংক পিএলসি।

‘উচ্চশিক্ষার স্বপ্ন দেখো, বিশ্বজুড়ে…’ স্লোগানে দুই দিনের অফলাইন আয়োজন চলবে শনিবার (১৭ অক্টোবর) পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলাটি সবার জন্য উন্মুক্ত। এই আয়োজনে থাকছে বিদেশে উচ্চশিক্ষা ও ভর্তি প্রক্রিয়া সম্পর্কিত তথ্য, স্কলারশিপ ও আবেদনবিষয়ক পরামর্শ এবং শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা।

 শিক্ষার্থীদের সরাসরি দিকনির্দেশনা দিতে মেলায় থাকছে দেশের শীর্ষস্থানীয় শিক্ষা–পরামর্শক ও সহযোগী প্রতিষ্ঠানগুলোর ৪০টির বেশি স্টল। সেগুলো হলো এএইচজেড (এমএইচ গ্লোবাল গ্রুপ), বিডি এক্সপার্ট এডুকেশন কনসালট্যান্সি, বাংলায় আইইএলটিএস, বিএসসি, সিএইচএস এডুকেশন, ড্রিম স্টাডি ইন্টারন্যাশনাল, ড্রিমবাজ, এডুকেশন হাব, এক্সিকিউটিভ স্টাডি, এডুকেশন কানেক্ট গ্লোবাল, এডুকেশন অ্যাট, ফিউচার এডি, ফেইথ ওভারসিস লিমিটেড, গো জায়ান, গ্রোথ একাডেমি গ্লোবাল, ফ্যান্টাসি গ্লোবাল এডুকেশন, এইচ অ্যান্ড এইচ গ্লোবাল এডুকেশন, ক্যাম্পাস গ্রুপ, এইচ অ্যান্ড আই কাউন্সিল, ইন্টারন্যাশনাল এডুকেশন কাউন্সেলিং সেন্টার (আইইসিসি) লিমিটেড, লুমোস গ্লোবাল, এলভিএস গ্লোবাল এডুকেশন কনসালট্যান্সি, ম্যাক্সিমাস এডুকেশন অ্যান্ড মাইগ্রেশন, মেন্টরস, ম্যাপস এডু, ব্রিট একাডেমি, পিনাকল কনসালটেন্সি গ্রুপ, পিএফইসি গ্লোবাল, শেবা কনসালট্যান্সি, সেনজেন এডু লিমিটেড, স্টাডি সলিউশনস, টেন মিনিট স্কুল, ইউনিগ্লোবাল, ভিসা এক্সপ্রেস, উইজডম এবং ওয়েমস এডুকেশন অ্যান্ড মাইগ্রেশন। এছাড়া থাকবে প্রথমা, ট্রান্সকম বেভারেজেস লিমিটেড ও কেএফসির স্টল। ফেয়ারে ডিজিটাল কানেক্টিভিটি সহায়তায় রয়েছে আম্বার আইটি লিমিটেড।

দুই দিনের এই আয়োজনে থাকবে মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণে বিশেষ ফেসবুক লাইভ। মেলাপ্রাঙ্গণ থেকে সরাসরি এই আলোচনার মাধ্যমে তাঁরা বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য প্রয়োজনী তথ্য, পরামর্শ এবং নিজেদের সার্ভিস ও অফার সম্পর্কে জানাবেন।

 অফলাইন মেলার পাশাপাশি www.studyabroadfair.pro ওয়েবসাইটে আজ থেকে চলছে ১০ দিনব্যাপী অনলাইন আয়োজন। যেখানে ঘরে বসেই এডুকেশন কনসালট্যান্সি প্রতিষ্ঠানগুলোর সেবা ও অফার সম্পর্কিত বিস্তারিত তথ্য জানা যাবে।