মাদক তৈরি হচ্ছে ঢাকায় ‘মিনি ল্যাবে’
অস্ত্রোপচারের আগে রোগীদের চেতনানাশক ওষুধ হিসেবে তরল কেটামিন ব্যবহার করা হয়। এই ওষুধ চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া বিক্রি নিষেধ। এই তরল কেটামিন বিশেষ প্রক্রিয়ায় পাউডারে রূপান্তর করে এখন মাদক হিসেবে ব্যবহার করা হচ্ছে। আর সেই কাজ হচ্ছে ঢাকায় বসে। ‘মিনি ল্যাব’ স্থাপন করে এমন মাদক তৈরির চক্র সম্প্রতি ধরা পড়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক অভিযানে। মিনি ল্যাব বসিয়ে বিভিন্ন ধরনের মাদক তৈরি করছে, এমন আরও তিনটি চক্রের সন্ধান সম্প্রতি পেয়েছে অধিদপ্তর।