‘মবে’ দোকান বন্ধ, নাকি ‘অফার’ দিয়ে বিপাকে

২৪ মার্চ বিশৃঙ্খলার একপর্যায়ে ঢাকার মগবাজারের বিশাল সেন্টারের নবীন ফ্যাশন বন্ধ করে দেওয়া হয়েছিল

রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের ‘নবীন ফ্যাশন’ নামের একটি পোশাকের দোকান ‘মব’ সৃষ্টি করে বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলেছেন প্রতিষ্ঠানটির মালিক এনামুল হাসান নবীন। অবশ্য গত দুই দিনে খোঁজ নিয়ে এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনাটির সূত্রপাত পাঞ্জাবি কিনলে বিনা মূল্যে পাঞ্জাবি ও মোটরসাইকেলের ইঞ্জিন অয়েল দেওয়ার ‘অফারকে’ কেন্দ্র করে।