চকবাজারে ট্রাকের ধাক্কায় নারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

রাজধানীর চকবাজারে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। পুলিশ ওই নারীর পরিচয় এখনো জানতে পারেনি। তারা ধারণা করছে, ওই নারীর বয়স ৬৫ বছরের মতো। আজ শনিবার সকাল সাতটার দিকে দুর্ঘটনাটি ঘটে।

ময়নাতদন্তের জন্য ওই নারীর মরদেহ রাখা হয়েছে পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) শরীফ হোসেন।

শরীফ হোসেন প্রথম আলোকে বলেন, আজ সকালে বুড়িগঙ্গার তীরে আলীরঘাটে একটি ট্রাকের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারী গুরুতর জখম হন। পরে তাঁকে স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে পাঠান। সকাল সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।