মগবাজারে ভাই-বোনের মৃত্যু, সন্দেহ খাবারের বিষক্রিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মগবাজার এলাকার দুটি পৃথক হাসপাতালে গতকাল শনিবার পৃথক সময়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, খাবারের বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যু হতে পারে। তবে তাদের মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। মারা যাওয়া দুই শিশু হলো ১০ বছর বয়সী আফরিদা চৌধুরী ও ১ বছর ২ মাস বয়সী এলহাম চৌধুরী।