মিরপুর ১০ নম্বরের ফুটপাত এখন ফাঁকা

হকার উচ্ছেদের পর স্বাচ্ছন্দ্যে চলাফেরা করছেন পথচারীরা। গতকাল দুপুরে রাজধানীর মিরপুর ১০ নম্বরের কাছে বিআরটিএ কার্যালয়ে যাওয়ার ফুটপাতে

রাজধানীর মিরপুর ১০ নম্বর সেকশনের সি ব্লকের অ্যাভিনিউ-২ সড়ক। গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে পানির ট্যাংক এলাকায় এসে থামল একটি অটোরিকশা। আরোহী দুই নারী। একজন ভাড়ার টাকা বের করছিলেন, অন্যজন তাকাচ্ছিলেন চারদিকে। সড়ক-ফুটপাতজুড়ে কোথাও দোকান নেই। নেই হকারও। এত দিনের চেনা জায়গাটি যেন ভিন্ন রূপ নিয়েছে। গত বুধবার এলাকাটিতে অভিযান চালিয়ে ফুটপাত–সড়ক থেকে হকার–ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের উচ্ছেদ করা হয়েছে।