মিরপুরে আগুন: ৯ জনের প্রাণহানি

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও একটি রাসায়নিকের গুদামে আগুন লাগে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও একটি রাসায়নিকের গুদামে আগুনের ঘটনায় ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন। তালহা বিন জসিম বলেন, আগুনের ঘটনায় নয়জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা বাড়তে পারে।