মিরপুরে মাজারে হামলা, জামায়াতকে দুষছে পুলিশ

ঢাকার মিরপুরে শাহ আলী মাজারে বৃহস্পতিবার মধ্যরাতে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় একদল ব্যক্তিছবি: ভিডিও থেকে

রাজধানীর শাহ আলী মাজারে বৃহস্পতিবার রাতে হামলা চালিয়ে পীরের ভক্তদের পিটিয়ে বের করে দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার ভিডিও ছড়িয়েছে। মাজার জিয়ারতকারী ও স্থানীয়রা এই হামলার জন্য জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের দায়ী করছেন। পুলিশও জামায়াত-শিবিরের জড়িত থাকার অভিযোগ পেয়েছে, যদিও জামায়াত তা অস্বীকার করেছে। জুলাই গণ–অভ্যুত্থানের পর ২০২৪ সালের আগস্ট থেকে সারা দেশে ৯৭টি মাজারে হামলার ধারাবাহিকতায় এই ঘটনা ঘটলো।