মিরপুরে রাড্ডা সেন্টারে হামলা, ৪ গ্রেপ্তার

গুঁড়িয়ে যাওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের ভেতর প্রয়োজনীয় কাগজপত্র খুঁজছেন কর্মকর্তারা। মিরপুর-১, ঢাকা, ২৬ সেপ্টেম্বর

মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর-লুটপাটের ঘটনায় শাহ আলী থানার পুলিশ সোহেল, জুয়েল, জিহাদ ও রাব্বি নামে চারজনকে গ্রেপ্তার করেছে। দুই শতাধিক মুখোশধারী হামলাকারী নিরাপত্তা কর্মীদের বেঁধে মূল্যবান সরঞ্জাম, ওষুধ, টাকাসহ টিকা লুট করে ভবন গুঁড়িয়ে দেয়। গ্রেপ্তার চারজনের মধ্যে তিনজনই শাহ আলী মাজারের ভাসমান ব্যক্তি। টাকার বিনিময়ে তাঁরা এই ভাঙচুরে অংশ নিয়েছেন। তাঁরা জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার অভিযান এখনো চলছে।