রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৬৪, মামলা ৫৮

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)

রাজধানীতে ২৪ ঘণ্টায় পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৫৬৪ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁদের বিরুদ্ধে ঢাকা মহানগরের বিভিন্ন থানায় ৫৮টি মামলা করা হয়েছে।

গত বুধবার দিবাগত রাত ১২টা থেকে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। আজ শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৬ জন, লালবাগে ৪০ জন, ওয়ারী বিভাগে ৭৯ জন, মতিঝিলে ৭৭ জন, তেজগাঁওয়ে ১১৪ জন, মিরপুরে ১৫৩ জন, গুলশানে ৩৬ জন, উত্তরায় ৩৫ জন এবং ডিএমপির গোয়েন্দা বিভাগে ৪ জন রয়েছে। অভিযানের সময় ২ হাজার ১৯৪টি ইয়াবা বড়ি, ৩ কেজি ৭১৫ গ্রাম গাঁজা, ৬২ গ্রাম হেরোইন, ৬টি মোবাইল ফোন, ৭ জোড়া চোরাই জুতা, ২০০ গ্রাম স্বর্ণালংকার এবং এক হাজার রং কাগজ উদ্ধার করা হয়। এর আগের ২৪ ঘণ্টায় অর্থাৎ গত মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে গত বুধবার দিবাগত রাত ১২টা পর্যন্ত ডিএমপি রাজধানীতে অভিযান চালিয়ে ৫৪৬ জনকে গ্রেপ্তার করে।