মোহাম্মদপুর যেন ‘সিটি অব গড’
‘খুন, দখল, চাঁদাবাজি—মোহাম্মদপুরে এই ধারা চলছে চার দশকের বেশি সময় ধরে’, বলছিলেন মোহাম্মদপুরের একজন পুরোনো বাসিন্দা। তিনি আরও বলেন, সময় যত গেছে, অপরাধের ধরন তত বদলেছে। নতুন নতুন অপরাধী দল তৈরি হয়েছে। অপরাধ ও অপরাধী দলের তৎপরতা এখনো আছে এবং তা আগের চেয়ে বেশি। ডিএমপির তথ্য অনুযায়ী, মোহাম্মদপুরে এখন অর্ধশত অপরাধী দল সক্রিয়। এর মধ্যে বড় অপরাধী দল ১৭টি। প্রতিটি দলে ১৫–২০ জন করে অপরাধী রয়েছে।