ময়লা–বাণিজ্যে আ.লীগের দেখানো ‘বনানী মডেল’ বহাল

নিজেদের মধ্যে ঝগড়া–মারামারি ছাড়াই মিলেমিশে ভাগ–বাঁটোয়ারার মাধ্যমে কীভাবে ময়লা–বাণিজ্য করা যায়, সেটি ‘সফলভাবে’ করে দেখান রাজধানীর বনানী থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের কিছু নেতা–কর্মী। গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বাণিজ্য তাঁদের হাতছাড়া হয়ে যায়। তবে যে পথ তাঁরা দেখিয়েছেন, তা অনুসরণের মাধ্যমে ময়লা–বাণিজ্য বহাল রাখা হয়েছে। এখন কাজটি করছেন বনানী থানা এবং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের কিছু নেতা–কর্মী।