নবম তলা থেকে লাফ, বাঁচলেন ঢাবি শিক্ষার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের এক শিক্ষার্থী রোববার দিবাগত রাত একটার দিকে সন্তোষ ভবনের নবম তলা থেকে লাফ দেন। সরাসরি মাটিতে না পড়ে টিনশেডের চালে পড়ায় তিনি বেঁচে গেছেন। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই শিক্ষার্থীর শরীরে গুরুতর কোনো আঘাতের চিহ্ন মেলেনি বলে জানিয়েছেন চিকিৎসক ও সহপাঠীরা। এক্স-রে, এমআরআই রিপোর্টে হাড় ভাঙার প্রমাণ মেলেনি। ব্যক্তিগত ও মানসিক চাপ থেকে ঘটনাটি ঘটেছে বলে হল প্রশাসন ধারণা করছে।