বুড়িগঙ্গা থেকে তরুণের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুড়িগঙ্গা নদী থেকে পুলিশ আজ মঙ্গলবার ভাসমান অবস্থায় এক তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে। পুলিশ বলেছে, লাশটিতে পচন ধরেছে। তাঁর বয়স আনুমানিক ২০ বছর।

মিটফোর্ড হাসপাতাল–সংলগ্ন বরিশুর নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নকিব আইজুল হক আজ বিকেলে প্রথম আলোকে বলেন, আজ সকাল পৌনে ১০টার দিকে মিটফোর্ড স্লুইসগেট–সংলগ্ন বুড়িগঙ্গায় ভাসছিল লাশটি। মরদেহ উদ্ধারের পর তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তাঁর পরনে ছিল খয়েরি রঙের ফুল প্যান্ট। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অপরাধ শনাক্তকরণ দলের সদস্যদের সহযোগিতায় লাশটির পরিচয় জানার চেষ্টা চলছে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে বলে জানান নকিব আইজুল।