গুলশান সোসাইটি বইমেলায় প্রথমা প্রকাশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বইমেলায় প্রথমা প্রকাশনের স্টল
ছবি: প্রথম আলো

গুলশান সোসাইটি লেক পার্কে তৃতীয়বারের মতো তিন দিনব্যাপী বইমেলার আয়োজন করা হয়েছিল। ৯, ১০ ও ১১ মার্চ সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে এই বইমেলা। এবারে মেলায় অংশ নিয়েছিল ২২টি প্রকাশনা, সংবাদপত্র ও বই বিক্রি প্রতিষ্ঠান। গুলশান সোসাইটির আমন্ত্রণে এতে অংশ নিয়েছিল প্রথমা প্রকাশন।

বইমেলার পাশাপাশি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। এসব আলোচনা সভায় বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখকসহ দক্ষিণ এশিয়ার বেশ কয়েকজন লেখক পার্কের বটগাছের নিচে তৈরি মঞ্চে আলোচনায় অংশ নেন। পুরো অনুষ্ঠান সফলভাবে ব্যবস্থাপনা করেছেন 'গুলশান সোসাইটি লেক পার্ক ম্যানেজমেন্ট কমিটি ও এর আহ্বায়ক সায়ান সিরাজ'।

জ্যাজ ও চিল হপের সঙ্গে জ্যাজ ও চিলহপের সঙ্গে বেজেছিল নির্বাচিত গান। তিন দিন কোরাইলের বাউল দম্পতি মেলার প্রাঙ্গণ বাউল গানে মাতিয়ে রেখেছিলেন।

তিন দিন মেলা প্রাঙ্গণ মাতিয়ে রাখেন এই বাউল দম্পতি
ছবি: প্রথম আলো

গুলশান সোসাইটির লেক পার্কের প্রতিষ্ঠাতা শায়ান সিরাজ বলেন, ‘ঢাকা একটি মেগাসিটি হয়ে উঠছে। বইমেলা সাহিত্য, সংস্কৃতি ও সংগীত সমাজের বাঁধনকে শক্ত করবে। শিল্প-সাহিত্য চর্চা আমাদের সমাজকে তুলে ধরে। পার্কগুলো সামাজিক উন্নয়ন ও স্থানীয় ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার জন্য সবচেয়ে ভালো জায়গা।’

মেলায় প্রথমা প্রকাশনের স্টলে ছিল উপচে পড়া ভিড়। সব বয়স উপযোগী বইয়ের সংগ্রহ ছিল প্রথমার স্টলে। মেলায় অংশগ্রহণ নিয়ে প্রথমা প্রকাশনের সমন্বয়ক জাভেদ হুসেন বলেন, ‘খুবই সুন্দর আয়োজন। গুলশানে এমন মেলা দেখে মুগ্ধ হয়েছি। আশা করি, আগামীতে আরও বড় পরিসরে মেলার আয়োজন করা হবে।’