বিজনেস কেস প্রতিযোগিতা আপস্ট্রিম ২.০-এর সমাপ্তি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশন অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (ঢাবি-আইবিএ) টিম ডাউনস্ট্রিম এর হাতে বিজয়ের ট্রফি তুলে দিয়ে সমাপ্তি ঘটেছে বিজনেস কেস প্রতিযোগিতা ‘আপস্ট্রিম ২.০ ’।
সাপ্লাই চেইন অ্যালায়েন্সের আয়োজনে বিআইএইচআরএম নিবেদিত এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী দলগুলো হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, বিইউপি, ঢাবি-আইবিএ এবং রুয়েট। সারা দেশের বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এ আয়োজন করা হয়।
গত ২৪ ফেব্রুয়ারি সমাপ্ত হয় আপস্ট্রিম ২.০ এর চূড়ান্ত পর্ব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদে অবস্থিত ডা. আবদুল্লাহ ফারুক মাল্টিপারপাস হলে এটি অনুষ্ঠিত হয়। এর আগেই প্রতিযোগীদের নিয়ে আয়োজন করা হয় দুটি কর্মশালা।
এবারের আসরের চূড়ান্ত পর্বের বিচারক হিসেবে বিআইএইচআরএমের পক্ষ থেকে ছিলেন ডিবিএল গ্রুপের ম্যাটেরিয়াল ম্যানেজার সাদেকুল ইসলাম, রহিমআফরোজ স্টোরেজ পাওয়ারের মোহাম্মদ ইসমাইল এবং আইবিএম সাপ্লাই চেইন লিড শারফুদ্দীন লিসান। বিচারক হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টুরিস্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান সন্তোশ কুমার দেব এবং রেকিট বেনকিজারের সাপ্লাই চেইন প্রধান মোহাম্মদ জিয়া উদ্দিন।
বসুন্ধরা গ্রুপের সিনিয়র ম্যানেজার এমদাদুল হক এবং রান পাওয়ারের সাপ্লাই চেইন প্রধান নায়েম আহসান অনুষ্ঠানটির সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এই বছর আপস্ট্রিম ২.০ তে রেজিস্ট্রেশন করে ২১০টি দল। এতে ৩০ টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যোগ দেয়। প্রথম দুটি পর্বে লড়াই করে সবশেষে চূড়ান্ত পর্বে সুযোগ পায় ৬টি দল-টিম জিনক্স, টিম মৈত্রী, টিম ডায়ার ওলফস, টিম ক্রিমজন টাইডস, ডাউনস্ট্রিম এবং রেডিওন। প্রতিটি টিম তাদের সেরা প্রচেষ্টা প্রদর্শন করতে সক্ষম হয়। দুর্দান্ত পারফরম্যান্সের পরিচয় দিয়ে দ্বিতীয় রানার্স আপের ট্রফি জিতে নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিম ডায়ার ওলফস এবং প্রথম রানার্স আপের খ্যাতি জিতে নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিম মৈত্রী। বিজ্ঞপ্তি