মগবাজারে ট্রেনে কাটা পড়ে পুলিশ সদস্যের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রেনে কাটা পড়ে মৃত্যু
প্রতীকী ছবি

রাজধানীর মগবাজারে ট্রেনে কাটা পড়ে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি।

মারা যাওয়া মো. ইউসুফ আলী খান (৫৯) পুলিশের কনস্টেবল ছিলেন। বর্তমানে তিনি অবসরোত্তরকালীন ছুটিতে (এলপিআর) রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ইউসুফ আলীর গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদী গ্রামে। তিনি রাজধানীর মুগদার মান্ডায় পরিবারের সঙ্গে থাকতেন। তিন ছেলের জনক তিনি।

ঢাকা রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইকবাল হোসেন বলেন, মগবাজারের দীলুরোড ও এফডিসির মাঝামাঝি স্থানে ইউসুফ আলী ওই ট্রেনে কাটা পড়েন। ঘটনার সময়ে তিনি রেল লাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁর মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ইউসুফ আলীর ছেলে মো. সাজ্জাদ হোসেন বলেন, তাঁর বাবা ছোট ভাইয়ের (সাজ্জাদ হোসেনের চাচা) উত্তরার বাসায় যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়েছিলেন। পরে তাঁরা এ দুর্ঘটনার খবর পান।