মেয়র হানিফ উড়ালসড়কে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ী থানার মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসড়কে প্রাইভেট কারের ধাক্কায় রাজ হোসেন শাহীন (২২) নামের মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রাজ হোসেন ঢাকার বংশালে মোটরসাইকেল মেরামতের দোকানের কর্মী হিসেবে কাজ করতেন।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ি ও হাসপাতাল সূত্র বলছে, এ ঘটনায় রাজের মোটরসাইকেলের পেছনে থাকা আরোহী আমজাদ হোসেনও আহত হন। আজ ভোরে বংশাল এলাকা থেকে পাঁচটি মোটরসাইকেলে রাজ ও তাঁর বন্ধুরা মুন্সিগঞ্জে ঘুরতে যান। সেখান থেকে ফেরার পথে মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসড়কে এই দুর্ঘটনা ঘটে।

রাজের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। আহত আমজাদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।