ঢাকায় আসাদগেটে প্রাইভেট কারে দগ্ধ ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর আসাদগেট এলাকায় একটি প্রাইভেট কারে আগুন লেগে দুজন দগ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, প্রাইভেট কারের মালিক রুবেল দত্ত (৪৫) ও চালক উজ্জ্বল কুমার (৩৫)।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, রাতেই তাঁদের দুজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ দুজনের অবস্থা আশঙ্কাজনক। বার্ন ইনস্টিটিউট সূত্র বলছে, রুবেলের শরীরের ৬০ শতাংশ এবং উজ্জ্বলের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে।
রুবেল দত্তের স্বজন নয়ন বিশ্বাস বলেন, রুবেল একটি বায়িং হাউজের মার্চেন্ডাইজার হিসেবে কর্মরত। রাতে কাজ শেষে গ্রিন রোডের বাসায় ফেরার পথে প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ হয়। গাড়িতে আগুন ধরে গেলে দুজন দগ্ধ হন বলে জানতে পেরেছি।