রাজধানীতে রেললাইনের পাশ থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

লাশ উদ্ধারপ্রতীকী ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মগবাজার ও কারওয়ান বাজারের মাঝামাঝি এলাকায় রেললাইনের পাশ থেকে বৃহস্পতিবার রাতে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে ঢাকা রেলওয়ে থানা–পুলিশ। তবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সাহিদা খানম বলেন, বৃদ্ধার শরীরে কাটাছেঁড়া জখম রয়েছে। ঢাকা রেলওয়ে থানার পুলিশ বৃদ্ধার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। তাঁর বয়স ৬৫-৭০ বছর হতে পারে। পরনে রয়েছে সবুজ রঙের ছাপার শাড়ি।

পুলিশ কর্মকর্তা সাহিদা খানম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ঢাকাগামী ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই বৃদ্ধা।