ঢাকায় শুরু হচ্ছে আঞ্চলিক পর্ব: জেনে নিন কবে কোথায় প্রতিযোগিতা

চলছে দেশের অন্যতম বড় প্ল্যাটফর্ম ‘মার্কস অলরাউন্ডার’ প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব। প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি এবং সমমানের শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবেছবি: মার্কস অলরাউন্ডারের সৌজন্যে

‘দেখাও যত প্রতিভা তোমার’ স্লোগানে চলছে শিশু-কিশোরদের মেধা বিকাশে দেশের অন্যতম বড় প্ল্যাটফর্ম ‘মার্কস অলরাউন্ডার’। তৃণমূল পর্যায়ের শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত পদচারণা এবং দর্শকদের উচ্ছ্বসিত সাড়ায় জমে উঠেছে আয়োজনটি। মেধা ও সৃজনশীলতা প্রকাশের এই মঞ্চ দেশের প্রতিটি প্রান্তে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে।

এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে আঞ্চলিক পর্বের প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হয়েছে, যেখানে উঠে এসেছে অসংখ্য নতুন মুখ ও নতুন গল্প। আঞ্চলিক, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা।

১০ এপ্রিল শুক্রবার মার্কস অলরাউন্ডারের ঢাকার পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। নিম্নলিখিত প্রতিটি ভেন্যুতে সকাল আটটায় শুরু হবে প্রতিযোগিতা।

তারিখ: ১০ এপ্রিল, শুক্রবার

ভেন্যু: সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, গজনবী রোড, মোহাম্মদপুর, ঢাকা–১২০৭।

যে এলাকার শিক্ষার্থীরা অংশ নেবে: মোহাম্মদপুর ও আদাবর থানার একাংশ।

ভেন্যু: নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ, ২ শাহজালাল অ্যাভিনিউ, সেক্টর–৪, উত্তরা মডেল টাউন, ঢাকা–১২৩০।

যে এলাকার শিক্ষার্থীরা অংশ নেবে: ঢাকার উত্তরা পূর্ব থানার একাংশ।

ক্রমে ঢাকার বিভিন্ন অঞ্চলের মার্কস অল রাউন্ডারের আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতা সম্পন্ন হবে।

প্রতিযোগিতার গ্রুপ ও বিষয়—

প্লে থেকে চতুর্থ শ্রেণি—জুনিয়র স্কুল (গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্প বলা); পঞ্চম থেকে অষ্টম শ্রেণি—মিডল স্কুল (গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা) এবং নবম থেকে দ্বাদশ শ্রেণি—হাইস্কুল ও কলেজ (গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা।)

ইতিমধ্যে বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, চাঁদপুর, যশোর, মাগুরা, নোয়াখালী, ফেনী, সিলেট, নাটোর, পাবনা, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, রাজবাড়ী, সিরাজগঞ্জ, রংপুর, কুড়িগ্রাম, খুলনা, বাগেরহাট, রাজশাহী, ঠাকুরগাঁও, টাঙ্গাইল, লালমনিরহাট, সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, জামালপুর, শেরপুর, কুষ্টিয়া, মেহেরপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, নীলফামারী ও পঞ্চগড়সহ দেশের বিভিন্ন জেলায় প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে দেশের ১০০টি স্থানে আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে। বাংলাদেশের সব স্কুল-কলেজ (প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি) এবং সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র–ছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।

পুরস্কার

মার্কস অলরাউন্ডারে তিনটি গ্রুপ থেকে সেরা তিন অলরাউন্ডারের প্রত্যেকে পাবে ১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি। আর বিভিন্ন পর্যায়ের বিজয়ীরা পাবে মোট এক কোটি টাকার বেশি উপহার ও শিক্ষাবৃত্তি।

গ্র্যান্ড ফিনালেতে তিনটি গ্রুপের ফার্স্ট রানার্সআপ এবং সেকেন্ড রানার্সআপের প্রত্যেকে পাবে পাঁচ লাখ ও তিন লাখ টাকার শিক্ষাবৃত্তি। তিনটি গ্রুপের ছয়টি বিষয়ের প্রতিটিতে সেরা তিনজন করে মোট ৫৪ জন সেরা পারফর্মারের প্রত্যেকে পাবে যথাক্রমে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক। জাতীয় পর্যায়ে তিনটি গ্রুপের চ্যাম্পিয়নদের শিক্ষাপ্রতিষ্ঠান পাবে একটি করে কম্পিউটার।

আয়োজকদের মতে, ‘মার্কস অলরাউন্ডার’ শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি শিশু–কিশোরদের প্রতিভা, মেধা, সংস্কৃতি ও আত্মবিশ্বাস বিকাশের একটি বিস্তৃত প্ল্যাটফর্ম। আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের এ আয়োজন অংশগ্রহণকারীদের জন্য শেখার কার্যকর অভিজ্ঞতা তৈরি করছে। পাশাপাশি নিজেকে নতুনভাবে আবিষ্কার এবং ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার প্রেরণাও দিচ্ছে।

বিস্তারিত জানতে এবং রেজিস্ট্রেশন করতে ভিজিট করতে হবে www.marksallrounder.com। ফোন করা যাবে (সকাল আটটা থেকে রাত আটটা) ০৯৬১৪৫১৬১৭১ নম্বরে।