ফিলিং স্টেশন একটি, তেলের লাইনে হাজারো যান

মৎস্য ভবন মোড়ে রমনা ফিলিং স্টেশনে তেলের জন্য অপেক্ষা করছেন মোটরসাইকেলের চালকেরা। সকাল ১০টা, ১৭ এপ্রিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পরীবাগের একটি ফিলিং স্টেশন। আজ শুক্রবার বেলা ১১টার সময় এখানে ৫১৮টি মোটরসাইকেল ও ৪৯৩টি প্রাইভেট কার তেলের জন্য অপেক্ষায় রয়েছে। এই স্টেশনে মোট ১ হাজার ১১টি যান লাইনে দাঁড়ানো। মৎস্য ভবনের আরেকটি ফিলিং স্টেশনেও অপেক্ষায় থাকা যানবাহনের সংখ্যা কাছাকাছি। সেখানে সকাল ১০টার সময় তেল নিতে লাইনে আছে ৪২২টি মোটরসাইকেল ও ৩৫৮টি প্রাইভেট কার।