ফুটবল উন্মাদনায় রাজু ভাস্কর্যের সুরক্ষা নিয়ে উদ্বেগ

রাজু ভাস্কর্যের ওপর উঠে পড়েছেন বেশ কিছু লোক। গত ২২ জুন রাতে বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বে আর্জেন্টিনা–অস্ট্রিয়ার ম্যাচের পর

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের শিক্ষার্থীসমাজের কাছে ‘প্রতিবাদের প্রতীক’ হিসেবে পরিচিত সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য। অন্যায়–অনিয়মসহ নানা প্রতিবাদী কর্মসূচির প্রাণকেন্দ্র এই ভাস্কর্যের পাদদেশ। কিন্তু এটি এখন অরক্ষিত অবস্থায় আছে। ১৯ জুলাই দিবাগত রাতে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। এই ম্যাচ দেখতে টিএসসি এলাকায় ফুটবলপ্রেমীদের ঢল নামতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেদিন রাজু ভাস্কর্যের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।