৬৪ জেলায় সংবর্ধনা ভেন্যুতে ফ্রি ইন্টারনেট দেবে আম্বার আইটি, প্রথম আলোর সঙ্গে চুক্তি সই

শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা ২০২৬ আয়োজনের সহযোগী প্রতিষ্ঠান আম্বার আইটি লিমিটেডের সঙ্গে প্রথম আলোর সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে (বাঁ থেকে) আম্বার আইটি লিমিটেডের হেড অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস হিটলার এ হালিম, উপমহাব্যবস্থাপক মৃণাল কান্তি মণ্ডল এবং প্রথম আলোর মহাব্যবস্থাপক ও হেড অব মার্কেটিং মো. আজওয়াজ খান, ইভেন্টস বিভাগের সহকারী ব্যবস্থাপক আল মামুন। কারওয়ান বাজার, ঢাকা; ১৬ আগস্ট ২০২৬ছবি: খালেদ সরকার

‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগান নিয়ে প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় এ বছরও এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হচ্ছে ‘শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা ২০২৬’।

এ সংবর্ধনা আয়োজনে সারা দেশের ৬৪ জেলার ভেন্যু হবে ওয়াই-ফাই জোন, যেখানে শিক্ষার্থীরা অনুষ্ঠানের দিন বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাবে। মূলত অনলাইন কুইজে শিক্ষার্থীদের অংশগ্রহণের সুবিধার্থে দেশের ৬৪ জেলার সংবর্ধনা ভেন্যুকে ওয়াই-ফাই জোনে রূপান্তর করার কাজে সহযোগিতা করবে আম্বার আইটি লিমিটেড।

এ উপলক্ষে আজ রোববার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে আম্বার আইটি লিমিটেডের সঙ্গে প্রথম আলোর একটি সমঝোতা স্মারক সই হয়েছে। আম্বার আইটি লিমিটেডের উপমহাব্যবস্থাপক মৃণাল কান্তি মণ্ডল এবং প্রথম আলোর মহাব্যবস্থাপক ও হেড অব মার্কেটিং মো. আজওয়াজ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন আম্বার আইটি লিমিটেডের হেড অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস হিটলার এ হালিম এবং প্রথম আলোর ইভেন্ট বিভাগের সহকারী ব্যবস্থাপক আল মামুন।

সারা দেশে ২০২৬ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ৬৪ জেলায় এ সংবর্ধনা দেওয়ার কার্যক্রম শিগগিরই শুরু হবে। এ ছাড়া সফলতার সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীরা নিবন্ধন করলেই সবার জন্য রয়েছে উপহার। নিবন্ধনের জন্য ভিজিট করুন www.gpa5reception.com ওয়েবসাইটে।