প্রশাসকের ওপর হামল: রাস্তা কেটে দিল ডিএনসিসি
রাজধানীর উত্তরখানে নেপচুন অ্যাকসেসরিজ সলিউশন কারখানার সামনে রাস্তা কেটে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গতকাল রোববার ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান ও সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের ওপর হামলার জেরে এ ঘটনা ঘটে। কারখানার সামনে বর্জ্য ফেলা নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিল; আদালত থেকে নিষেধাজ্ঞা পাওয়ার পরও ডিএনসিসি সড়কের ওপর বর্জ্য ফেলছিল। ডিএনসিসির দাবি, পানিনিষ্কাশনের নালার জন্য রাস্তা কাটা হয়েছে, যা এতদিন কারখানার বাধায় সম্ভব হয়নি।