ডেঙ্গুতে মৃত্যু ২ জনের, হাসপাতালে নতুন ভর্তি ২৫৩  

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিদিনই রাজধানীসহ সারা দেশে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতালগুলোতে খোলা হচ্ছে আলাদা ডেঙ্গু ওয়ার্ড। রোগীর বিছানায় মশারি টাঙিয়ে চলছে চিকিৎসা
ফাইল ছবি

সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে ২৬০ জনের মৃত্যু হলো। এ সময় ২৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আগের দিন ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়। এ সময় ২৬৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরে ১৩০ ও ঢাকার বাইরে ১২৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১ হাজার ১৭১ ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাঁদের মধ্যে ঢাকা মহানগরের ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৬৮৩ জন এবং অন্যান্য বিভাগে চিকিৎসা নিচ্ছেন ৪৮৮ জন।

এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯ হাজার ৪৪৯ জন।

এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি ১১৩ জন মারা যান গত নভেম্বরে। এ বছর এ পর্যন্ত ঢাকা বিভাগে ডেঙ্গুতে সবচেয়ে বেশি ১৬১ জন মারা গেছেন। এর মধ্যে ঢাকা মহানগরে মারা গেছেন ১৬০ জন।