রাজধানীর বিভিন্ন পাম্পে আজও দীর্ঘ সারি
আজ সকালে ট্রাস্ট ফিলিং স্টেশন থেকে জ্বালানি নিতে যাওয়া যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। রাজধানীর অন্যান্য ফিলিং স্টেশনেও একই চিত্র দেখা যায়। বেলা ১১টার দিকে তেজগাঁও শিল্প এলাকার সিটি ফিলিং স্টেশন পাম্পে ডিজেল ও অকটেন বিক্রি বন্ধ দেখা যায়।