প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি) গত বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস পালন করেছে। এদিন এসইউবির বিভিন্ন বিভাগের ১৭ জন শিক্ষককে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে।
এ আয়োজনে সভাপতি ছিলেন এসইউবির উপাচার্য চৌধুরী মফিজুর রহমান। এ সময় তিনি বলেন, শিক্ষকেরা এই প্রতিষ্ঠানের মেরুদন্ড। শিক্ষার্থীদের ভবিষ্যত গড়ে দেওয়াই তাঁদের ব্রত।
এসইউবির কোষাধ্যক্ষ হাসান কাওসার বলেন, বিশ্ব শিক্ষক দিবস আমাদের শিক্ষাবিদদের অবদানকে স্বীকৃতি দেওয়ার একটি সুযোগ।
এ সময় আরও উপস্থিত ছিলেন এসইউবির রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল জামাল হোসেন।