হানিফ উড়ালসড়কে বাসের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ রাকিব হাসান
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন হানিফ উড়ালসড়কে বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। তাঁর নাম মোহাম্মদ রাকিব হাসান (২২)। আজ শনিবার বেলা ২টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে।

মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার
ফাইল ছবি

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম প্রথম আলোকে বলেন, রাজধানীর যাত্রাবাড়ীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনের উড়ালসড়কে বাসের চাপায় রাকিব হাসান ঘটনাস্থলে মারা যান। কীভাবে দুর্ঘটনা ঘটেছে, সে ব্যাপারে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। ঘাতক বাসচালককে ধরার চেষ্টা চলছে।

রাকিবের স্বজনেরা বলেন, রাকিব দুপুরে কারওয়ানবাজার থেকে ধলপুরের বাসায় যাচ্ছিলেন। তিনি রাইড শেয়ার উবারের নিবন্ধিত মোটরসাইকেল চালক ছিলেন।