মগবাজারে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মগবাজার রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে আয়ুব আলী (৫৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে মগবাজার রেলগেটে এ ঘটনা ঘটে।
আয়ুব আলীর গ্রামের বাড়ি নওগাঁর পোরশা উপজেলায়। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন।
ঢাকা রেলওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আহমেদ বিশ্বাস প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ফেরদৌস আহমেদ বলেন, কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেন মগবাজার রেলগেট অতিক্রম করছিল। তখন আয়ুব আলী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে নিহত হন।
খবর পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।
আয়ুব আলীর মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।