শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের অবরোধ

বুয়েট ছাড়াও বিভিন্ন বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেছেন। আজ মঙ্গলবার বিকেলেছবি: শুভ্র কান্তি দাশ

ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ লিখতে না দেওয়া সহ তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে বুয়েটসহ অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে কয়েকশ শিক্ষার্থী শাহবাগ মোড়ে অবরোধ শুরু করেন। এতে আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। শিক্ষার্থীদের অন্য দাবিগুলোর মধ্যে আছে, ডিপ্লোমা প্রকৌশলীদের পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত করা যাবে না এবং দশম গ্রেডের চাকরিতে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দিতে হবে।