মোহাম্মদপুরে ছিনতাইকারী, চাঁদাবাজসহ ২২ জন গ্রেপ্তার

গ্রেপ্তারপ্রতীকী ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইকারী, চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধে জড়িত ২২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা। গতকাল রোববার দুপুর ১২টা থেকে আজ ১২টা পর্যন্ত বিশেষ এ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন নুরনবী (২১), রুবেল (৩৫), মুছা (২৪), রবিউল (১৯), মোহাম্মদ উল্লাহ (৫০), সচিন (৩২), হাফিজ (২৫), নিহাল (৩৯), মামুন (২২), মোসলে (২৬), মাসুদ (২৯), মাইদুল (৫২), সাব্বির (২০), আসলাম (৩০), আল আমিন (৩০), মিজানুর রহমান (২৮), রিপন (২৮), ফরহাদ (৩৫), ময়না (৩৩), ডলি (৩৬), সিমা (৩৫) ও শাহনাজ (২৫)।

ডিএমপির উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছে পেশাদার চোর, চাঁদাবাজ, সক্রিয় ছিনতাইকারী, মাদক কারবারি, সন্ত্রাসীসহ বিভিন্ন অপরাধে জড়িত ব‍্যক্তিরা। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।