রাজধানীতে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

রাজধানীতে আবু তাহের (৪০) নামের এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ শনিবার রাত আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মেডিকেল কলেজের মর্গে তাঁর মরদেহ রাখা হয়েছে। তাঁর বাড়ি কক্সবাজারের উখিয়ায়।

শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জাকারিয়া প্রথম আলোকে বলেন, আবু তাহের গুরুতর জখম অবস্থায় বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের সামনের সড়কে পড়ে ছিলেন। পরে একজন পথচারী তাঁকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাঁকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আটটার দিকে মারা যান তিনি।

পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, আবু তাহেরের মৃত্যুর রহস্য তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। এএসআই জাকারিয়া জানান, তাঁর মাথায় আঘাতের চিহ্ন ছিল। তবে কীভাবে আঘাত পান, জানা যায়নি।