ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৩ দিনে ২৩৮০ মামলা

সড়ক পরিবহন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে মামলা দিচ্ছে ডিএমপির ট্রাফিক বিভাগফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় গতকাল সোমবার ৭৭৬টি মামলা হয়েছে। এ নিয়ে গত তিন দিনে এ ধরনের ২ হাজার ৩৮০টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

আজ মঙ্গলবার ডিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় জানানো হয়েছে, গতকালের এসব মামলায় ৩৫ লাখ ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে জরিমানা আদায় করা হয়েছে ৭ লাখ ৯৩ হাজার ৬০০ টাকা। অভিযানে ৬০টি গাড়ি ডাম্পিং ও ৪০টি গাড়ি রেকার করা হয়েছে।

এদিকে গত রোববার ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘন করায় ৮৭০টি মামলা ও ৩৫ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছিল। ওই দিনের অভিযানে ৬৪টি গাড়ি ডাম্পিং ও ৬০টি গাড়ি রেকার করা হয়। আর শনিবার ৭৩৪টি মামলা ও ৩০ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছিল ডিএমপির ট্রাফিক বিভাগ। ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।